শনিবার, ২৬ মার্চ, ২০২২

সমকামিতা

 

সমকামিতা

সমকামিতা ইসলামে হারামই নয় বরং এটি অভিশপ্ত অপরাধ। যে অপরাধের কারণে আল্লাহ তাআলা কাওমে লুত তথা লুত আলাইহিস সালামের অপরাধী জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা তা তুলে ধরেছেন এভাবে-وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَ‘এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল- তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি?’ (সুরা আরাফ : আয়া ৮০)

إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ‘তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।’ (সুরা আরাফ : আয়াত ৮১)

وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلاَّ أَن قَالُواْ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ‘তাঁর সম্প্রদায় এ ছাড়া কোনো উত্তর দিল না যে, বের করে দাও এদেরকে শহর থেকে। এরা খুব সাধু থাকতে চায়।’ (সুরা আরাফ : ৮২)

فَأَنجَيْنَاهُ وَأَهْلَهُ إِلاَّ امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ‘অতঃপর আমি তাকে ও তাঁর পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রী। সে তাদের মধ্যেই রয়ে গেল, যারা রয়ে গিয়েছিল। আমি তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম।’ (সুরা আরাফ : আয়াত ৮৩)

وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ‘অতএব দেখ! গোনাহগারদের পরিণতি কেমন হয়েছে।’ (সুরা আরাফ : আয়াত ৮৪)

আল্লাহ তাআলা সমকামিতার ভয়বাহ অন্যায় ও তাদের পরিণতি সম্পর্কে উল্লেখিত আয়াতসমূহে তুলে ধরেছেন। সমকামিতা ইসলামে হারাম ও সবচেয়ে বড় কবিরা গোনাহগুলোর মধ্যে অন্যতম। এমনকি অবৈধ যৌনাচার, জেনা-ব্যভিচারের গোনাহসমূহের চেয়েও মারাত্মক ধ্বংসযোগ্য অপরাধ।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে সমকামিতার অপরাধে জড়িতদের ব্যাপরে কঠোর হুশিয়ারি দিয়েছেন। হাদিসের বর্ণনায় এসেছে-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা কাউকে লুত সম্প্রদায়ের কাজ (সমকামিতায়) জড়িত দেখলে; যে করে এবং যার সঙ্গে করা হয় উভয়কে হত্যা কর।’ (তিরমিজি)

হাদিসের অন্য বর্ণনায় সমকামিতার এ মরাত্মক অপরাধের পাশাপাশি নারীদের সঙ্গে অনৈতিক উপায় অবলম্বন করে তাদের পেছনের রাস্তায় যৌনাচারকেও কবিরা গোনাহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা এসব অপরাধীদের দিকে তাকাবেন না মর্মেও হাদিসের বর্ণনা থেকে সুস্পষ্ট।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দৃষ্টি দেবেন না, যে কোনো পুরুষের সঙ্গে সমাকামিতায় লিপ্ত হয় অথবা কোনো নারীর পেছনের রাস্তা দিয়ে সহবাস করে।’ (তিরমিজি)

ইসলামে সমকামিতা ও স্বাভাবিক নিয়মের বাইরে যৌনাচার বা সহবাস হারাম তথা সবচেয়ে বড় কবিরা গোনাহ। এ অপরাধে মহান আল্লাহ তাআলা হজরত লুত আলাইহিস সালামের সময়ে শিলা/প্রস্তর বৃষ্টি দিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আর একই অপরাধে কাউকে দেখলে হত্যার নির্দেশ দিয়েছিলেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

বিশেষ করেআল্লাহ তাআলা এ অপরাধে জড়িত কারো প্রতি দৃষ্টি দেবেন বলেও ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মানুষের জন্য এটি কত ভয়ংকর ও মারাত্মক ঘোষণা!

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহসহ সবাইকে উল্লেখিত অপরাধ দুইটি সমকামিতা ও বিকৃত যৌনাচার থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। ইসলামের সুন্দর বিধান অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। আল্লাহর আজাব ও গজব থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন

লেখক: মাওলানা আবুল কাসেম বিপ্লব, সহযোগী অধ্যাপক, মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।

শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

সেরাদের সেরা স্টল উপজলা মহিলা বিষয়ক কর্মকর্তার স্টল


সেরাদের সেরা স্টল উপজলা মহিলা বিষয়ক  কর্মকর্তার স্টল

মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি:

সেরা স্টল, সেরাদের সেরা স্টল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী  মেলা-২০২২ এর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ স্টল ।


গতকাল মেলায় গিয়ে দেখি অধিকাংশ লোকজনই উক্ত স্টল উপচে পড়া ভিড়, আগত লোক জনের অভিমত হলো ৪২ টি স্টলের মধ্যে  শ্রেষ্ঠ স্টল।


শিশু বঙ্গবন্ধুকে ঘিরে কেক কাটছিলো বেশ কয়েকজন জন্ম দিনের ক্যাপ পরিহিত শিশু, এমন উপস্থিত ছিলেন জনাব রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার,  জনাব তানিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও জনাব স্বপন কুমার দত্ত, উপজেলা মহিলা বিষয়ক অফিসার।


স্টলে দেখা যায়, মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণের চিত্র, গাঁয়ের হলুদ সাজ, বাল্যবিবাহ অভিশাপ, জেল জরিমানার  নাইকো মাফ এই স্লোগান নিয়ে বর, কনে, ঘটক, কাজী। নারী নির্যাতন আর, কখনোই  নয় এমন স্লোগান নিয়ে গ্রামীণ জনপদের চিত্র তুলে ধরেন, যা ছিলো  উপভোগ্য বৈচিত্র্যময়,  স্টলের মূল আকর্ষণ জীবন্ত ও ডামি ডল। এতে আইজিএ প্রকল্পের প্রশিক্ষনার্থীরাও অংশগ্রহণ করেন।

এছাড়াও  সারাদিন ব্যাপী কিশোর কিশোরী ক্লাবের ছাত্র ছাত্রীরা সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, কৌতুক পরিবেশন করা হয়। তাছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর বিভিন্ন  কার্যক্রম তুলে ধরেন, সকলের  অভিমত, সেরাদের সেরা স্টল, উপজলা মহিলা বিষয়ক  কর্মকর্তার স্টল।

সোমবার, ১৪ মার্চ, ২০২২

কবি নূর আলম গন্ধীর "শত ফুলের কথা" প্রবন্ধটি প্রকাশিত

 

কবি নূর আলম গন্ধীর "শত ফুলের কথা" প্রবন্ধটি প্রকাশিত

মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি: অমর একুশে বইমেলা ২০২২ এ অক্ষরবৃত্ত প্রকাশন হতে প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক নূর আলম গন্ধীর ফুল বিষয়ক প্রবন্ধের বই শত ফুলের কথা। গ্লোসি পেপারে চাররঙা বইটি ২১৫ পৃষ্ঠার। বইটির চমৎকার প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর, মূল্য ৮৪০ টাকা।

বইটির ব্যাপারে লেখক নূর আলম গন্ধীর সাথে কথা হলে তিনি জানান, প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য ভারের বিশাল অংশজুড়ে রয়েছে ফুল। ফুলের প্রতি মানুষের ভালোবাসা বিশ্বজনীন। বিশ্বের সকল ভাষাভাষি ও শ্রেণী পেশার মানুষ তাদের সকল প্রকার শুভ ও পবিত্রতার কার্য সম্পাদনে ফুলকে বেছে নিয়েছে আপন থেকে অতি আপন নিয়মে। ফুলের উপস্থিতি ব্যতিত কোন অনুষ্ঠানই যেন জমেনা। বৃক্ষরাজির শাখায়িত পল্লবে ফোটা রং বাহারি ফুলের গন্ধ-সুবাস ও মাধুর্য আমাদের প্রকৃতি পরিবেশকে দিয়েছে অনাবিল মায়াময় রূপ। আমাদের দেশে বারোমাসব্যাপী ফোটে নানান রং গন্ধ-সুবাসের কতইনা ফুল। ফুলকে আমরা যেভাবেই মূল্যায়িত করি না কেন অধিকাংশ ফুলের বেলায় প্রকৃতি-পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ফুল হতে জন্ম নেয়া ফল নতুন উদ্ভিদের বংশ বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাছাড়া এ ফল প্রাণীকুলের আহার তথা বিভিন্ন রকম চাহিদা পূরণ করে আসছে পৃথিবীর জন্মলগ্ন হতে। আবার কিছু কিছু ফুল ব্যবহৃত হচ্ছে ভেষজ চিকিৎসায় যা অত্যন্ত প্রয়োজনীয় ও মূল্যবান উপকরণ। আবার কোন কোন ফুল প্রকৃতি-পরিবেশের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে কাজে আসছে। বর্তমান সময়ে দেশে-বিদেশে ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে ফুলের বাণিজ্যিক চাষাবাদ। আর গড়ে উঠেছে ফুল চাষ কেন্দ্রিক আত্মকর্মসংস্থান ও বাজারজাতকরণ ব্যবস্থা, ফলে সুগম হয়েছে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ।

শত ফুল নিয়ে লেখা ফুল বিষয়ক প্রবন্ধের বইটিতে পাওয়া যাবে ফুল সম্পর্কে স্পষ্ট ধারণা এবং তারই পাশাপাশি সংশ্লিষ্ট লেখার সাথে মানানসই ও উত্তম মানের আলোকচিত্র যা গাছপালা চেনার ক্ষেত্রে খুবই দরকারি। বইটিতে বৃক্ষ বা ফুলের তথ্য উপাত্ত সহজ সরল এবং সাবলিল ভাবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া ফুলের নাম বিভ্রাট সঠিকভাবে তুলে ধরা হয়েছে। বইটিতে বৃক্ষ বা ফুলের ক্ষেত্রে এর আদিনিবাস, পরিবার, উদ্ভিদতাত্তিক নাম, সর্বজন স্বীকৃত পরিচিত নাম ও আঞ্চলিক নাম স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

বইতে স্থান পাওয়া ফুলগুলি নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের প্রকৃতি-পরিবেশের পরিচিত ও অধিক পরিচিত ফুলের পাশাপাশি রয়েছে বিলুপ্তপ্রায় ও অনেক দুর্লভ ফুল। রয়েছে বৃক্ষ, লতা, গুল্ম, জলজ ও কন্দজ জাতীয় ফুল বা গাছের কথা।

ব্যক্তিগত অনুসন্ধান এ গ্রন্থের বিশেষ উল্লেখযোগ্য দিক। পড়ার সুবিধার্থে বইটির প্রতিটি লেখা বর্ণক্রম অনুসারে সাজানো হয়েছে। সব দিক মিলে ‘শত ফুলের কথা’ নামক এ বইটি পুষ্পপ্রেমীদের জন্য প্রয়োজনীয় ও সংগ্রহে রাখার মতো একটি বই। আশাকরি বইটি পুষ্পপ্রেমী হৃদয়ের তৃষ্ণা নিবারণে ভূমিকা রাখবে।

বুধবার, ৯ মার্চ, ২০২২

শিশু কবি সাগর আকন্দ এর কবিতা "গণহত্যা"

 

গণহত্যা

সাগর আকন্দ

২৫শে মার্চের গণ হত্যা,

আজও ভুলেনি কেহ

চোখ বোজলেই ভেসে উঠে

লাক্ষো বাঙালির মৃতদেহ।

অবুজ শিশু শেখ রাসেল কে,

করেছিল যারা হত্যা,

আজও মুছেনি বাঙালির মন থেকে

শেখ রাসেলের কথা।

জাতির পিতা শেখ মুজিবের

সুযোগ্যা এক কন্যা,

সারা বিশ্বের দরবারে

মাথা উচু করে

বেঁচে আছে নাম তার শেখ হাসিনা।

স্বজন হারা শত ব্যথা

বুকে চাপা রেখে,

সারাটিক্ষণ বাবার মত

বাঙালির সুখের স্বপ্ন দেখে।

মনে করো না শেখ হাসিনা

স্বজন হারার ব্যথা গিয়েছে ভুলে

এক এক করে ঘাতকদের

দিচ্ছে ফাঁসিতে ঝুলে।

রচনাকাল: ০১/০১/২০১৫ খ্রিস্টাব্দ।

১০ম শ্রেণির শিক্ষার্থী, গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ।

সুকুমার রায় সাহিত্য পদক পেলেন শিশু সাহিত্যিক নূর আলম গন্ধী


সুকুমার রায় সাহিত্য পদক পেলেন শিশু সাহিত্যিক নূর আলম গন্ধী

মোঃ স্বপন হোসেন: সুকুমার রায় সাহিত্য পদক পেলেন জনপ্রিয় ছড়াকার ও শিশু সাহিত্যিক নূর আলম গন্ধী। ছড়া সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়। নূর আলম গন্ধী দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে আসছেন। নিয়মিত লিখছেন বিভিন্ন দৈনিক পত্রিকায়।

তাঁর লেখা দেশের প্রথম সারির জাতীয় দৈনিকসহ আঞ্চলিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকা এবং অনলাইন ও লিটল ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৭ টি।

ইতোমধ্যে তিনি বাংলা সাহিত্যে বেশ পরিচিতি লাভ করেছেন। যদিও তিনি বিভিন্ন বিষয়ে লিখছেন, তবে তিনি মূলত শিশুসাহিত্যিক ও ছড়াকার। শিশুসাহিত্য ও ছড়া নিয়ে কাজ করা ও লিখায় অধিক মনোযোগী। তাঁর সম্পাদনায় ই আকারে প্রকাশিত হচ্ছে শিশু-কিশোর সাময়িকী ত্রৈমাসিক ‘হিজল’। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের কর্মকান্ডে নিবিড়ভাবে জড়িত রয়েছেন।

গত ৪ মার্চ ২০২২ শুক্রবার বিকেলে সাহিত্য সংস্কৃতি সংগঠন "জেগে ওঠো নরসুন্দা এবং ১৮তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা-২০২২" এর পরিচালনা পর্ষদ কতৃক ছড়া উৎসবের অনুষ্ঠানে কিশোরগঞ্জ শহরের সমবায় কমিউনিটি সেন্টারে তাঁর হাতে এ পদক তুলে দেয়া হয়।

পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এস. ভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর , কবি নির্মল জানা, ছড়াকার শাহজাহান কবীর এবং আরো সম্মানিত বিশেষ ব্যক্তিবর্গ, ছড়াকার-কবি ও সাহিত্যিক প্রমুখ।

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

মাওঃ এ.এন মোঃ ফয়জুর রহমানের জানাযা সম্পন্ন

 

মাওঃ এ.এন মোঃ ফয়জুর রহমানের জানাযা সম্পন্ন

মোঃ স্বপন হোসেনঃ নিজস্ব প্রতিনিধি: আজ (মঙ্গলবার) দুপুর আড়াই টায় পাকুন্দিয়া উপজেলাধীন সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের নিজ বাড়িতে কিশোরগঞ্জ টুটিয়ারচর দাখিল মাদরাসার সাবেক সুপার মাওঃ এ.এন মোঃ ফয়জুর রহমানের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।

দাপুনিয়া জে.এ.ডি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা চেয়ে বক্তব্য রাখেন সুখিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আঃ হামিদ টিটু, সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল হক তোতা, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ ফিরোজ উদ্দিন ও মোঃ আসাদুজ্জামান আসাদ, ঠুটারজঙ্গল কাওয়ালীকান্দা ছিদ্দিকিয়া বায়তুল কুরআন হাফিজিয়া মাদরাসার পরিচালক পীরে কামেল আলহাজ্ব মাওঃ আলী হোসাইন, কিশোরগঞ্জ পাগলা মসজিদের ইমাম ও পাকুন্দিয়া উপজেলা মসজিদের খতিব এবং হয়বত নগর এ.ইউ কামিল মাদরাসার প্রধান মুফতি মাওঃ খলিলুর রহমান, মাওঃ আঃ ছাত্তার, আশুতিয়া ছামাদিয়া দাখিল মাদরাসার মুদাররিস মাওঃ মোঃ আজিজুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম প্রমুখ।

আলোচনা পর মরহুমের জানাযার নামাজ পড়ান উনার বড় ছেলে মাওঃ মোঃ নুরুল্লাহ। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

উল্লেখ্য: কিশোরগঞ্জ টুটিয়ারচর দাখিল মাদরাসার সাবেক সুপার মাও. এ.এন মোঃ ফয়জুর রহমান গতকাল (সোমবার) রাত সাড়ে নয়টায় কিশোরগঞ্জ মোঃ আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্নাইলাইহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি, উচ্চ রক্তচাপ ও শাসকষ্ট রোগে ভুগতেছিলেন।

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

 

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি: “টেকসই আগামীর জন্য জেনডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি, উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তার পূর্বেই একটি র‌্যালি উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালি শেষে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

উপজেলা একাডেমি সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তানিয়া আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদ হাসান সুমন, নারী উদ্যোক্তা শেফালী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম সাইফুল আলম, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আলোচনার পর উপজেলাধীন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের কবিতা আবৃতি, উপস্থিত বক্তব্য, নৃত্য ইত্যাদি শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাকুন্দিয়ায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫

মোঃ স্বপন হোসেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩ দিন (২৫-২৭/০৫/২০২৫ খ্রিঃ) ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদবোধন করা হয়েছে। আজ (রবিবার) সকালে উপজেলার উপজেল...