নিজস্ব প্রতিনিধি:
আজ (সোমবার) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।
উপকারভোগীদের অর্থ বছরের মেয়াদ ৬ মাস বৃদ্ধি হওয়ায় (জানু/২৫ হতে মে/২৫ পর্যন্ত) ৫ মাসের মোট ১৫০ কেজি করে উপজেলার চরফরাদী ইউনিয়নে ১২৫ জন উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, ইউপি সচিব, ওয়ার্ড মেম্বার সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: ২০২৩-২০২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের ৬ মাস মেয়াদ বৃদ্ধি করণে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে উপজেলার সকল ইউনিয়ন সহ দেশের সকল উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম চলছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন