শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

ভাষা দিবসে কুইজ বিজয়ীদের পুরস্কার তুলে দিয়েছে সেবাশ্রম ফাউন্ডেশন

 

ভাষা দিবসে কুইজ বিজয়ীদের পুরস্কার তুলে দিয়েছে সেবাশ্রম ফাউন্ডেশন

মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি:

হোসেনপুরের শাহেদলে সেবাশ্রম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে কুইজ, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ২৪/০২/২০২৩ইং (বুধবার) বিকেলে সেবাশ্রম ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় আশুতিয়া নতুন বাজারস্থ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ৫নং শাহেদল ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২০ শিক্ষার্থী কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৯জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।

পুরস্কারপ্রাপ্তরা হলেন ক গ্রুপ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) প্রথম আশুতিয়া ছামাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া আক্তার, দ্বিতীয় এস আর ডি সামছুউদ্দিন ভূইয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিফুর ইসলাম তালহা, তৃতীয় গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্বপনা আক্তার।

খ গ্রুপ (নবম থেকে দশম শ্রেণি) প্রথম আশুতিয়া ছামাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাইশা আক্তার ও দ্বিতীয় মাইমুনা আক্তার এবং তৃতীয় রাদিয়া জাহান।

গ গ্রুপ (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি) প্রথম গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান শ্রাবন্তি ও দ্বিতীয় তানজিনা আক্তার এবং তৃতীয় এস আর ডি সামছুউদ্দিন ভূইয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী চাদনী আক্তার।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, ৫নং শাহেদল ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন, ৫নং শাহেদল ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সভাপতি মোঃ আরিফুজ্জামান, ১নং ওয়ার্ড মেম্বার মোঃ সাইফুল ইসলাম খোকন, স্যোশাল ইসলামি ব্যাংক আশুতিয়া নতুন বাজার শাখার ম্যানেজার মোঃ কামরুজ্জামান খোকন, চিলাকাড়া রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাদার শিক্ষক মাওলানা নাজমুল হক সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ এবং সেবাশ্রম ফাউন্ডেশনের সকল সেচ্ছাসেবীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের পুরস্কার স্পন্সর করেছেন  আশুতিয়া নতুন বাজার স্যোশাল ইসলামি ব্যাংক ও ডাচ্ বাংলা ব্যাংক এবং হোসেনপুর বাজারের হাসান বই বিতান।

বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

কিশোরগঞ্জ সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


কিশোরগঞ্জ সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ স্বপন হোসেন, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় পুলেরঘাট আজাহারুল উলুম হোসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ বিনামূল্যে সেবা গ্রহণ করে।

কবি ও সাহিত্যিক সুলতানা আফজাল আইয়ুবীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পুলেরঘাট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম জাফরুল ভুঁইয়া, সহ-সভাপতিত্ব করেন পুলেরঘাট বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ভি. ডা. মঞ্জিল মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, উদ্বোধক হিসেবে ছিলেন কিশোরগঞ্জ দীন চক্ষু হাসপাতালের পরিচালক রফিকুল হক টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, ৯নং চৌদ্দশত ইউপি চেয়ারম্যান মোঃ আতাহার আলী, ৯নং চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মোঃ শামছু উদ্দিন, পুলেরঘাট আজাহারুল উলুম হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও. আমিনুল ইসলাম, পুলেরঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোকাররম হোসেন ও বদরুল আলম বকুল এবং মোঃ ছহুল আহাম্মেদ সোবহানী, বিশিষ্ট সমাজসেবক মোঃ আলম মিয়া, স্যোশাল ইসলামী ব্যাংক পুলেরঘাট শাখার ম্যানেজার জালাল উদ্দিন ভুঁইয়া ও পাকুন্দিয়া প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ স্বপন হোসেন প্রমুখ।

উক্ত মেডিকেল ক্যাম্পে আগন্তুকদের বিনামূল্যে মেডিসিন, ডেন্টার, চক্ষু সেবা এবং রক্তের গ্রুপ নির্ণয় ও চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

সেই আলোচিত দিপা এইচএসসিতে জিপিএ ফোর পেয়ে উত্তীর্ণ

 

সেই আলোচিত দিপা এইচএসসিতে জিপিএ ফোর পেয়ে উত্তীর্ণ

মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি:

পাকুন্দিয়ায় দুই দিনের নবজাতক নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়া সেই মোছা. তানিয়া সুলতানা দিপা পরীক্ষায় কৃতকার্য হয়ে জিপিএ-৪.০০ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি, ২০২৩ (বুধবার) সন্ধ্যায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত তাঁর ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি সরেজমিনে সময় টিভির জেলা প্রতিনিধিকে নিয়ে দিপার বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

মোছা. তানিয়া সুলতানা দিপা গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাকুন্দিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে অংশ নেয়। দুই দিনের নবজাতক নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় বিষয়টি নিয়ে সে সময় বেশ আলোড়ন সৃষ্টি করে।

পাকুন্দিয়া আদর্শ মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেন্দ্র তদারকির দায়িত্ব পান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত। ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে দুই দিনের বাচ্চা নিয়ে উপস্থিত হন মোছা. তানিয়া সুলতানা দিপা নামের ওই পরীক্ষার্থী। এসময় মানবতার হাত বাড়িয়ে দেন ওই কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধান মোজাম্মেল হোসেন। তাদের সহযোগিতায় বাচ্চাটিকে হেফাজতে রেখে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পান দিপা।

এ ব্যাপারে মুঠোফোনে ওই কর্মকর্তা স্বপন কুমার দত্ত বলেন, পড়ালেখার প্রতি মেয়েটির আগ্রহ দেখে আমি অভিভূত হই। পরীক্ষা শুরুর কয়েক মিনিট পর সে দুই দিনের বাচ্চা কোলে নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়। তখন মানবিক দিক বিবেচনা করে তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং কোলের শিশুটিকে কলেজ স্টাফদের হেফাজতে রাখা হয়েছিল। তার ফলাফলে আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, সেই আলোচিত ২ দিনের  বাচ্চা নিয়ে জীবনযুদ্ধে হার না মানা অদম্য নারী এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিষয়টি আমাকে বেশ আনন্দিত করে তুলেছে। আসুন আমরা সকলেই যদি নারীদের প্রতি সহানুভূতিশীল হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে এ সকল জয়িতা (নারীরা) অনেক দূর এগিয়ে যাবে।

পাকুন্দিয়ায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫

মোঃ স্বপন হোসেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩ দিন (২৫-২৭/০৫/২০২৫ খ্রিঃ) ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদবোধন করা হয়েছে। আজ (রবিবার) সকালে উপজেলার উপজেল...