নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ ভৈরব উপজেলায় গজারিয়ার মো. খলিল(৪০) পিতা মৃত রসমত আলী স্বপ্নে দেখা প্রধানমন্ত্রীর হুকুম এতিমখানায় গরু বা সমপরিমান অর্থ দান করার জন্য, আর তা দান করে বাস্তবায়ন করলো খলিল।
খলিল বলেন, এক সাপ্তাহ পূর্বে আমি স্বপ্নে দেখি সচিবালয়ে প্রবেশ করার সময় প্রধানমন্ত্রী বলেন খলিল তুমি কিশোরগঞ্জ পাগলা মসজিদের পেশ ইমাম মুফতী খলিলুর রহমান এর মাদ্রাসা ও এতিমখানায় একটি গরু বা সমপরিমাণ অর্থ দান কর। তাই প্রধানমন্ত্রী হুকুম পালন করার জন্য হুজুরের মাদ্রাসা কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলায় চিলাকাড়া সওতুল হেরা জামিয়া হুসানিয়া মাদ্রাসা ও এতিমখানায় নগদ পঞ্চাশ হাজার টাকা (৫০,০০০/-) দান করি।
সোমবার সকালে খলিল অত্র মাদ্রাসায় এসে পাগলা মসজিদের পেশ ইমাম মুফতী খলিলুর রহমান হুজুরের হাতে নগদ টাকা প্রদান করেন।
মুফতী খলিলুর রহমান বলেন, নবীদের স্বপ্ন ছিল ওহী ফরজ কিন্তু আমাদের স্বপ্ন ওহী নয় তা ফরজ ও নয় যে, তা পালন করতে হবে তবু মানুষের আবেগ যার জন্য তারা পালন করে। আমারা তার জন্য দোয়া করি সাথে প্রধানমন্ত্রীর জন্যও দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে এবং সুষ্ঠ ভাবে দেশ পরিচালনা করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন