আফসার আশরাফী : পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ঐতিহাসিক কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও সৈয়দ মুক্তার আশরাফ জামে মসজিদ প্রাঙ্গনে সিলসিলায়ে আশরাফীয়ার আয়োজনে ২৬ শে ডিসেম্বর রবিবার সারা রাত্রব্যাপী ৬ষ্ঠ বাষির্কী পবিত্র উরস মোবারক অনুষ্টিত হয়েছে।
নূর নবীজি (সাঃ) এর ৩৯ তম বংশধর ও বড়পীর আব্দুল কাদির জিলানী(রাঃ) এর ২৬ তম বংশধর আলে রাসূল (সাঃ) শাহ সূফী হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার আশরাফ আল আশরাফী আল জিলানী (রাঃ)'র পবিত্র উরস মোবারক।
এতে প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করেন হাসানুল মাশায়েখ হযরত শাহ সৈয়দ মোহাম্মদ হাসান আশরাফ আল আশরাফী আল জিলানী( মা:জি:আ:) শাহ জাদায়ে সরকারে কালাঁ কাছাউছা দরবার শরীফ,উত্তর প্রদেশ ভারত।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উরস মোবারক এর কার্যক্রম শুরু হয়। ঢাকা ও বিভিন্ন জেলা হতে আগত শায়েখগন হামদ না'ত মানক্বাবাত পেশ করেন।
দস্তগীর আশরাফীর উপস্থাপনায় এখানে আরো যারা মূল্যবান বক্ত্যরাখেন মুফতি মাওলানা উবায়দুল্লাহ আশরাফী, মাওলানা আব্দুস সামাদ আশরাফী, মাওলানা বাহার উদ্দীন আশরাফী,মাওলানা মহিউদ্দীন আশরাফী,মাওলানা তাজুল ইসলাম আশরাফী,মাওলানা হাবিবুর রহমান আশরাফী, মাওলানা আবুল কাসেম রেজবী, মাওলানা রিয়াদুল ইসলাম আশেকী সহ আরো উলাময়ে কেরামগন উপস্থিত ছিলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন