পাকুন্দিয়ায় আল ইত্তেফাক উল্লামা পরিষদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ সুমন আহমেদ, পাকুন্দিয়া প্রতিনিধি: ঘাগড়া আল ইত্তেফাক উল্লামা পরিষদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া আল ইত্তেফাক উল্লামা পরিষদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুর ৩টা ঈদুল ফিতরের দিন ঘাগড়া সরদার বাড়ি সংলগ্ন হাবু সাহেবের বাড়ির সামনে প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর এন্ড ডিরেক্টর ডক্টর ফরিদ আহেমদ সোবাহানী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখার এডিসি ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, পুলেরঘাট দীন ভিশন সেন্টার পরিচালক সাংবাদিক সুমন আহমেদ, নুরু মেম্বার, ফরিদ মেম্বার, হাজী আঃ জব্বার, হাবিবুর রহমান প্রধানি, সৈয়দ মিয়া, সোয়েব মিয়া, কাইয়ুম মিয়া প্রমুখ।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ইসলামিক বিষয়ক বই উপহার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল বালিশ খেলা, হাসঁ ধরা, বস্তা দৌড়, অনুষ্টানে ঘাগড়া সহ বিভিন্ন গ্রাম, মাদ্রাসার ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন