রবিবার, ২৫ মে, ২০২৫

পাকুন্দিয়ায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫

মোঃ স্বপন হোসেন:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩ দিন (২৫-২৭/০৫/২০২৫ খ্রিঃ) ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদবোধন করা হয়েছে।

আজ (রবিবার) সকালে উপজেলার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকারের সভাপতিত্বে উক্ত মেলার উদবোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাহ হোসেন।

মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, উদবোধনী অনুষ্ঠান, জনসচেতনতা মূলক সভা, গণ শুনানি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় উপজেলার ভূমি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনসাধারণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বি.দ্র: ভূমি বিষয়ক তথ্য জানতে এবং ভূমি সংক্রান্ত সেবা পেতে ভূমি মেলা পরিদর্শন করুন।

শনিবার, ২৪ মে, ২০২৫

পাকুন্দিয়ার সুখিয়ায় বিডব্লিউবি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ

 

মোঃ স্বপন হোসেন:

আজ (শনিবার) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।

উপকারভোগীদের অর্থ বছরের মেয়াদ  ৬ মাস বৃদ্ধি হওয়ায় (জানু/২৫ হতে মে/২৫ পর্যন্ত) ৫ মাসের মোট ১৫০ কেজি করে উপজেলার সুখিয়া ইউনিয়নে ১০৬ জন উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়।

এসময় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ টিটু, ইউপি সচিব মোঃ শফিকুল ইসলাম, উদোক্তা তানিয়া আক্তার, ওয়ার্ড মেম্বার, গ্রাম্য চৌকিদার সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: ২০২৩-২০২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের ৬ মাস মেয়াদ বৃদ্ধি করণে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে উপজেলার সকল ইউনিয়ন সহ দেশের সকল উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

পাকুন্দিয়ার এগারসিন্দুর বিডব্লিউবি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ

আজ (বৃহস্পতিবার) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।

উপকারভোগীদের অর্থ বছরের মেয়াদ  ৬ মাস বৃদ্ধি হওয়ায় (জানু/২৫ হতে মে/২৫ পর্যন্ত) ৫ মাসের মোট ১৫০ কেজি করে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে ১৮৮ জন উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ওয়ার্ড মেম্বার, গ্রাম্য চৌকিদার সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: ২০২৩-২০২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের ৬ মাস মেয়াদ বৃদ্ধি করণে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে উপজেলার সকল ইউনিয়ন সহ দেশের সকল উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম চলছে।

সোমবার, ১৯ মে, ২০২৫

পাকুন্দিয়ায় বিডব্লিউবি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

আজ (সোমবার) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।

উপকারভোগীদের অর্থ বছরের মেয়াদ  ৬ মাস বৃদ্ধি হওয়ায় (জানু/২৫ হতে মে/২৫ পর্যন্ত) ৫ মাসের মোট ১৫০ কেজি করে উপজেলার চরফরাদী ইউনিয়নে ১২৫ জন উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, ইউপি সচিব, ওয়ার্ড মেম্বার সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: ২০২৩-২০২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের ৬ মাস মেয়াদ বৃদ্ধি করণে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে উপজেলার সকল ইউনিয়ন সহ দেশের সকল উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম চলছে।

শনিবার, ১৭ মে, ২০২৫

পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী নার্সিং অনুষ্ঠিত

শুক্রবার সকাল ৯ ঘটিকায় পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে কর্মী নার্সিং অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চালনায় পৌর সেক্রেটারি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা মজলিসে শূরা সদস্য মাওলানা মিনহাজ উদ্দিনের পরে পবিত্র কোরয়ানের দারসের মাধ্যমে নার্সিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পোর সেক্রেটারি মাওলানা নাজমুল হক, সুখিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ স্বপন হোসেন সহ উপজেলার প্রত্যেক ইউনিয়নের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

এতে কর্মীদের রিপোর্ট, দায়িত্ব ও দাওয়াতি কাজের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩; উপজেলা আমীরের শোক

নিজস্ব প্রতিনিধি:

আজ ৮ই মে (বৃহস্পতিবার) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া ঈদগাহ মাঠ থেকে ৫০ গজ পশ্চিমে মির্জাপুর রোডে কুকুরের সাথে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শোভন মিয়া (১৮) মৃত্যু বরণ করে। অপর মোটরসাইকেল আরোহী লাম (১৮) আশংকাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করে। কিশোরগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনাস্থলে স্থানীয় উপস্থিত জনতা থেকে জানা যায়, মির্জাপুর থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল ও সিএনজি বরাটিয়া ঈদগাহ মাঠের সামনে আসলে কুকুরটি দৌড়ে রাস্তা পারাপার হওয়ার সময় মোটরসাইকেল ও কুকুরের সংঘর্ষ হয়, গতি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিও মোটরসাইকেল ও কুকুরের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজির ভিতরে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই শোভন মিয়ার মৃত্যু হয়।

জানা গেছে নিহত শোভন মিয়া পাকুন্দিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। শোভন মিয়া মধ্য পাকুন্দিয়ার গ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ হাজী জসিম উদ্দিনের ছেলে।

গুরুতর আহত লাম কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। লাম ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্র। লাম মধ্য পাকুন্দিয়ার গ্রামের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছর উদ্দিন আহম্মদ (মানিক) এর ছেলে।

স্থানীয় সূত্র জানায় রাস্তার পাশে খড় শুকানোর কারণে মোটরসাইকেল চালক কুকুর দেখে ব্রেক চেপেও মোটরসাইকেল নিয়ন্ত্রণে রাখতে পারেনি। দুর্ঘটনায় কুকুরটিও নিহত হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন দু’জন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। পাকুন্দিয়া থানা পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অন্যদিকে উপজেলার হিজলীয়া গ্রামের ওমর ফারুকের ছেলে কাওছার (৩) অদ্য দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় পানিতে ডুবে মারা গিয়েছে।

মরহুমদের মৃত্যুতে উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ এবং মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

বুধবার, ৭ মে, ২০২৫

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত ২ শিক্ষার্থীর পরিবারের পাশে জামায়াতে ইসলামী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি স্কুল এন্ড কলেজের দুই জন ছাত্রী বজ্রপাতে মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬/৫/২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং পরিদর্শনে যান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ নাজমুল ইসলাম, সহঃ সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম ইউসুফ, অধ্যাপক মোঃ আজিজুল হক কাজল, উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি আ.ন.ম আবদুল্লাহ মোমতাজ,  পৌর আমীর মাওলানা নাজমুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার এইচ.আর.ডি সম্পাদক এইচ এম ফরহাদ, পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আকরাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: বজ্রপাতে নিহত ২ ছাত্রীর ঈশার নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করেন। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১ মিনিট নিরবতা পালন, যোহর নামাজ বাদ উপজেলার প্রতিটি মসজিদে দোয়া পরিচালনা এবং বজ্রপাতে সচেতনতা ও সহনশীলতা আচরণ করার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত



নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন নূর হোসাইনী আলিম মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সাবেক শিক্ষার্থী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নূর হোসাইনী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আমির হোসেন, নূর হোসাইনী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান, মাদ্রাসার সাবেক বিদ্যুৎ শাহী সদস্য আব্দুল হেকিম, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মোড়ল, নূর হোসাইনী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল হক, সহকারী শিক্ষক সাইদুজ্জামান বিএসসি, সহকারী মাওলানা আব্দুল জলিল।

এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল সাত্তার বিপ্লবী, শামীম হোসেন, আবু হানিফা, আরিফুর জামান সাত্তার, হোসাইন মোহাম্মদ এরশাদ, মাওলানা সালাউদ্দিন, মফিজ উদ্দিন জীবন, মাসুম পাঠান, আবুল হাসান, হাসান আল মামুন, মাহমুদুল হাসান নাদিম, আল- আমিন, রাকিব হাসান, মোঃ মোস্তাকিম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা, স্মরণিকার মোড়ক উন্মোচন হয়। পরবর্তীতে শিক্ষকদের উপহার প্রদান, দুপুরের খাবার, ফটো সেশন, আসরের নামাজের পর ইসলামিক গান ও মাগরিবের নামাজের পরে ইসলামিক নাটিকার মাধ্যমে শেষ হয় এই মিলন মেলা।

পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর শ্রমিক সমাবেশ ও র‍্যালি উদযাপন

মোঃ স্বপন হোসেন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পাকুন্দিয়া উপজেলায় শ্রমিক সমাবেশ ও র‍্যালি উদযাপন হয়েছে।


জামায়াতে ইসলামীর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আজ সকালে (০১/০৫/২০২৫ খ্রিঃ) উপজেলার পাট মহল মোড় থেকে র‍্যালি শুরু করে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা ঈদগাহ মাঠে সমাপ্তি হয়। র‍্যালি শেষে উপজেলার নেতৃবৃন্দ শ্রমিকদের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে আলোচনা করেন।

এসময় উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজ, সাবেক উপজেলা আমীর ডা. মোঃ সোহরাব উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি এস.আই নাজমুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা মোঃ মোজাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম পাটুয়াভাঙ্গা, মোঃ জাকারিয়া, চন্ডিপাশা ইউনিয়ন সভাপতি নুরুল্লাহ আনসারি, সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নাঈম, মশিউর রহমান সুখিয়া সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়ায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫

মোঃ স্বপন হোসেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩ দিন (২৫-২৭/০৫/২০২৫ খ্রিঃ) ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদবোধন করা হয়েছে। আজ (রবিবার) সকালে উপজেলার উপজেল...