মোঃ স্বপন হোসেন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পাকুন্দিয়া উপজেলায় শ্রমিক সমাবেশ ও র্যালি উদযাপন হয়েছে।
জামায়াতে ইসলামীর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আজ সকালে (০১/০৫/২০২৫ খ্রিঃ) উপজেলার পাট মহল মোড় থেকে র্যালি শুরু করে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা ঈদগাহ মাঠে সমাপ্তি হয়। র্যালি শেষে উপজেলার নেতৃবৃন্দ শ্রমিকদের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে আলোচনা করেন।
এসময় উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজ, সাবেক উপজেলা আমীর ডা. মোঃ সোহরাব উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি এস.আই নাজমুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা মোঃ মোজাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম পাটুয়াভাঙ্গা, মোঃ জাকারিয়া, চন্ডিপাশা ইউনিয়ন সভাপতি নুরুল্লাহ আনসারি, সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নাঈম, মশিউর রহমান সুখিয়া সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন