রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার শ্রমিক নিহত

 



সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার শ্রমিক নিহত 


মোঃ সুমন আহমেদ, পাকুন্দিয়া প্রতিনিধি: আজ ১৩ ফেব্রুয়ারি, ২০২২খ্রি. সৌদি আরবের সিয়াদে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান হারিছ (৩২) নামে পাকুন্দিয়ার এক যুবক নিহত হয়েছেন।


বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার  (৯ ফেব্ররুয়ারি, ২০২২খ্রি.) বিকাল ৫টার দিকে সৌদি আরবের রিয়াদ এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে তিনি আহত  হন। নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করেন।


মিজানুর রহমান (হারিছ) পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের সরদার বাড়ির সাহাব উদ্দিনের ছেলে।  সৌদি আরবের রিয়াদে একটি বলুদিয়া কোম্পানিতে চাকরি করতেন তিনি। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রেখে যান।


ঘটনা সম্পর্কে নিহতের ভাই  ফরিদ  জানান, গত সাত বছর আগে তার ভাই সৌদি আরবে যান। সেখানে তিনি রিয়াদে বসবাস করতেন। গত ৯ ফেব্ররুয়ারি, ২০২২খ্রি. বৃহস্পতিবার সকালে ডিউটিতে যান। ডিউটি শেষে সৌদি সময় বিকাল চারটা বাসায় ফিরছিলেন মিজানুর রহমান। পথে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পুলিশ এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আজ ১৩ ফেব্ররুয়ারি, ২০২২খ্রি. রবিবার সকালে চিকিৎসারত অবস্থা ইন্তেকাল করেন। 


তিনি আরও জানান, নিহত মিজানুর রহমান (হারিছ) এর পিতা সাহাব উদ্দিন (১১২) বলেন, গত ৭ বছর আগে আমার ছেলেকে সৌদি আরব রিয়াদে পাঠিয়েছি। এখন সে নাই, এ কথা ভাবতেই পারি না। দূর দেশে সে মারা গেছে, আমরা তার লাশটা কি পাবো?’ পরিবারের একমাত্র ছোট ছেলেকে হারিয়ে পুরো পরিবারে শোকের মাতল নেমে এসেছে।


মিজানুর রহমান স্ত্রী কল্পনা বেগম দুই ছেল ও এক মেয়ের কথা ভেবে বার বার মূর্চা যাচ্ছেন।  


তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে আকুতি জানাচ্ছি, আমার স্বামীর মৃতদেহ আমাদের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিক। আমরা অন্তত যেন নিজ হাতে কবর দিতে পারি। আমার স্বামীর পাঠানো টাকা দিয়ে আমার পরিবারের  এবং আমার শশুরের ওষুধ খরচ চলতো। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে । সবাই তার দিকে চেয়ে থাকতাম। এখন আমাদের কি হবে? 


আমার নাতি নাতনি পুত্রবধূর কি হবে।’ এসব কথা বলে বার বার কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ সাহাব উদ্দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পাকুন্দিয়ায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫

মোঃ স্বপন হোসেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩ দিন (২৫-২৭/০৫/২০২৫ খ্রিঃ) ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদবোধন করা হয়েছে। আজ (রবিবার) সকালে উপজেলার উপজেল...