শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

পাকুন্দিয়ায় দৈনিক আমার সংবাদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত




মোঃ সুমন আহমেদ, পাকুন্দিয়া থেকে: সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনপ্রিয় জাতীয় দৈনিক আমার সংবাদ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকালে অনলাইন পোর্টাল পাকুন্দিয়া প্রতিদিন কার্যলয়ে এর আনুষ্ঠানিক ভাবে কেক কেটে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সূচনা করেন প্রধান অতিথি পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সাগরসহ অতিথিবৃন্দ।

এর আগে দৈনিক আমার সংবাদ এর পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি এম.এ. হান্নান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক শতাব্দীর কন্ঠের ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ ওমর ফারুক, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ রবিদাস, পাকুন্দিয়া প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক সুলতান আফজাল আইয়ুবী, দৈনিক আলোকিত সকালের পাকুন্দিয়া প্রতিনিধি জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব রাসেল, দৈনিক দিন প্রতিদিনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া, ঢাকা নিউজের পাকুন্দিয়া প্রতিনিধি মোকারিম হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা দৈনিক আমার সংবাদ পত্রিকার সার্বিক উন্নতি কামনা করে বলেন, দৈনিক আমার সংবাদ পত্রিকাটি যেনো আগামী দিনে গণমানুষের মুখপাত্র হিসেবে সকল শ্রেণি পেশার মানুষের প্রিয় পত্রিকা হয়ে উঠতে পারে এ দোয়াই করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পাকুন্দিয়ায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫

মোঃ স্বপন হোসেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩ দিন (২৫-২৭/০৫/২০২৫ খ্রিঃ) ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদবোধন করা হয়েছে। আজ (রবিবার) সকালে উপজেলার উপজেল...