শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

আগামীকাল থেকে একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন

 


আগামীকাল থেকে একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন

আজ (শনিবার)২৯/০১/২০২২খ্রি. রাত ৮:০০ ঘটিকায় একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে।

যারা একাদশ শ্রেণিতে কলেজ/মাদরাসায় ভর্তির আবেদন করেছেন, তারা দ্রুত চলে আসুন আপনার ভর্তি নিশ্চায়ন ও মাইগ্রেশন করতে আমাদের কাছে

আবেদন শুরু: ৩০-০১-২০২২খ্রি.

আবেদন শেষ: ০৬-০২-২০২২খ্রি. রাত ৮:০০ঘটিকা পর্যন্ত।

আশুতিয়া নতুন বাজার, তিন রাস্তা মোড়, ঠুটারজঙ্গল রোড, হোসেনপুর, কিশোরগঞ্জ।

মোবাইল: ০১৭৩১-৭৮১০০৯, ০১৯৮২-৯২২৭১২।

আজ একাদশ শ্রেণি ভর্তির ফলাফল প্রকাশ



আজ একাদশ শ্রেণি ভর্তির ফলাফল প্রকাশ

আজ (শনিবার)২৯/০১/২০২২খ্রি. রাত ৮:০০ ঘটিকায় একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট প্রকাশিত হবে। যারা একাদশ শ্রেণিতে কলেজ/মাদরাসায় ভর্তির আবেদন করেছেন, তারা দ্রুত চলে আসুন আপনার রেজাল্ট দেখতে, ভর্তি নিশ্চয়ন ও মাইগ্রেশন করতে।

আশুতিয়া নতুন বাজার, তিন রাস্তা মোড়, ঠুটারজঙ্গল রোড, হোসেনপুর, কিশোরগঞ্জ।

মোবাইল: ০১৭৩১-৭৮১০০৯, ০১৯৮২-৯২২৭১২।

দেখে নিন কিভাবে দিবেন ইভিএম এ ভোট




দেখে নিন কিভাবে দিবেন ইভিএম এ ভোট

https://youtu.be/tyrlJn66eBo

শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২

আগামীকাল পাকুন্দিয়ায় স্বস্ব কেন্দ্রে ইভিএম প্রশিক্ষণ শুরু

 



আগামীকাল পাকুন্দিয়ায় স্বস্ব কেন্দ্রে ইভিএম প্রশিক্ষণ শুরু

মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি:

আগামীকাল পাকুন্দিয়া উপজেলাধীন ৯টি ইউনিয়নের ইলেকট্রনিক ভোটিং  মেশিন (ইভিএম) প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। সকাল ১০ঘটিকায় প্রশিক্ষণ শুরু হয়ে বিকাল ৪ঘটিকা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

উক্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নিজস্ব কেন্দ্রে। এতে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং  মেশিনে (ইভিএম)  কিভাবে ভোট নিশ্চিত করতে হবে তা শিখানো হবে।

ভোটারদের ইলেকট্রনিক ভোটিং  মেশিনে (ইভিএম) ভোট দেওয়া সহজতম করতেই এ উদ্যোগে নিয়েছেন বলে বিষয়টি পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য: কিশোরগঞ্জের পাকুন্দিয়া ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১শে জানুয়ারি, ২০২২খ্রি. (সোমবার) অনুষ্ঠিত হবে। জানুয়ারি ১৫  তারিখের পর আনুষ্ঠানিক ভাবে নেমেছেন প্রার্থীরা।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে ৯ ইউপিতে ৫৪ জন চেয়ারম্যান পদে, ৩৫১ জন সাধারণ সদস্য পদে,১১৬ জন সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন।


এই প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং  মেশিন (ইভিএম) ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

পাকুন্দিয়া বিদ্রোহী নিয়ে অস্বস্তি আওয়ামী লীগের


 পাকুন্দিয়া বিদ্রোহী নিয়ে অস্বস্তি আওয়ামী লীগের

মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। জানুয়ারি ১৫  তারিখের পর আনুষ্ঠানিক ভাবে নেমেছেন প্রার্থীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছেন। ৯ ইউপিতে রয়েছে স্বতন্ত্র নামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপি দলীয় ভাবে না থাকলেও কয়েকটি ইউপিতে স্বতন্ত্র করতে মাঠে রয়েছেন নেতাকর্মীরা। বেশিরভাগ ইউপিতে শক্ত অবস্থানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। 


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৯ ইউপিতে ৫৪ জন চেয়ারম্যান পদে, ৩৫১ জন সাধারণ সদস্য পদে,১১৬ জন সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন।


প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং  মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে।


সরেজমিনে দেখা গেছে। উপজেলার ইউপিতে মাঠে চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীরা।


উপজেলার ৯ টি ইউনিয়নে এখন নির্বাচনী আমেজ রয়েছে, পোস্টার, ফেস্টুন পাড়া-মহল্লা অলিগলি চায়ের দোকানগুলো নির্বাচন নিয়ে আলোচনার সবসময় থাকছে মুখর। প্রচার মাইকিং চলছে প্রার্থীদের গুনকীর্তন উন্নয়নের প্রতিশ্রুতি।  সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় পার করছেন প্রার্থীরা।


স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর. বুরুদিয়া, পাটুয়াভাঙ্গা হোসেন্দী, নারান্দী, চন্ডিপাশা ও সুখিয়া ইউপিতে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন তাদের অনেকেই ২০১৬ সালের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে বর্তমান চেয়ারম্যান ৪ জন। এদিকে নয় ইউপিতে নৌকার প্রতিপক্ষ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা। এদের অনেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি। কিংবা গত নির্বাচনী দলীয় প্রতীক এর বিরুদ্ধে নির্বাচন করছেন।


জাঙ্গালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন মোঃ আব্দুস সাত্তার, এ.কে.এম ফজলুল হক বাচ্চু, বুলবুল আহমেদ, শফিকুল ইসলাম ফরহাদ, চরফরাদী ইউনিয়নের সোহরাব উদ্দিন,  এগারসিন্দুর ইউনিয়নের মোহাম্মদ আসাদুজ্জামান, চন্ডিপাশা ইউনিয়নের মোঃ শামসু উদ্দীন, বোরহানউদ্দিন আপন, নারান্দী ইউনিয়নের আরিফ হোসেন ভূঁইয়া, মোঃ মোসলেহ উদ্দিন, মোঃ ফজলুল হক, পাটুয়াভাঙ্গা ইউনিয়নের জালাল উদ্দিন বাচ্চু, বুরুদিয়া ইউনিয়নের নাজমুল হুদা, মোস্তফা কামাল, সুখিয়া ইউনিয়নের মোঃ আজিজুল হক তোতা, হোসেন্দী ইউনিয়নের নাজমুল  কবির, মজিবুর রহমান আকন্দ প্রমুখ।


পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের কারণে নৌকার ভরাডুবি হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা বিএনপি'র স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চান।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২

পাকুন্দিয়ায় ৫টি মাদরাসায় ৭৫টি কম্বল বিতরণ

 

পাকুন্দিয়ায় ৫টি মাদরাসায় কম্বল বিতরণ


মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি:


কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উপজেলার চরফরাদী ইউনিয়নের ৫টি মাদরাসায় ৭৫টি কম্বল বিতরণ করা হয়েছে।


আজ (মঙ্গলবার) ২৫/০১/২০২২ইং সকালে পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।


এসময় পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব স্বপন কুমার দত্ত,  মহিলা সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান জনাব মোছাঃ শামসুন্নাহার, সংশ্লিষ্ট মাদরাসার সুপারগণসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


করোনা ভাইরাসের প্রভাব বিস্তার যখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে তখনই অসহায় হতদরিদ্র মানুষগুলো নিঃস্ব হয়ে আছে। আর তাই সেসব মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এরকম মহতী কাজের জন্য সুনাম বয়ছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার।

মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

তসলিমা নাসরিন মারা গেছেন!

 

আমার সংবাদ ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখা যায়, তার অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

রিমেম্বারিং মেসেজে ফেসবুক লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল দেখে সান্ত্বনা খুঁজে পাবেন।’

সাধারণত ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং করতে হলে একটি ফরম পূরণ করে ফেসবুকের কাছে আবেদন করতে হয়। কেউ মারা যাবার পর ওই তথ্য যাচাইপূর্বক ব্যবস্থা নেয় ফেসবুক। কিন্তু তসলিমা নাসরিনের ক্ষেত্রে কী ঘটেছে সেটি এখনো স্পষ্ট নয়।

এর আগে সোমবার (১৭ জানুয়ারি) নিজের মৃত্যু নিয়ে অনুভূতি প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তসলিমা। ওই পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই তাকে ‘মৃত’ দেখাতে শুরু করে ফেসবুক।

ফেসবুক পোস্টে তসলিমা লেখেন, ‘‘আমি চাই আমার মৃত্যুর খবর প্রচার হোক চারদিকে। প্রচার হোক যে আমি আমার মরণোত্তর দেহ দান করেছি হাসপাতালে, বিজ্ঞান গবেষণার কাজে। কিছু অঙ্গ প্রতিস্থাপনে কারও জীবন বাঁচুক। কারও চোখ আলো পাক। প্রচার হোক, কিছু মানুষও যেন প্রেরণা পায় মরণোত্তর দেহ দানে।

অনেকে কবর হোক চান, পুড়ে যাক চান, কেউ কেউ চান তাদের শরীরের পোড়া ছাই প্রিয় কোনো জায়গায় যেন ছড়িয়ে দেওয়া হয়। কেউ কেউ আশা করেন, তাদের দেহ মমি করে রাখা হোক। কেউ আবার বরফে ডুবিয়ে রাখতে চান, যদি ভবিষ্যতে প্রাণ দেওয়ার পদ্ধতি আবিষ্কার হয়!

অসুখ-বিসুখে আমি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ওপর নির্ভর করি এবং জীবনের শেষদিন পর্যন্ত করবো। কোনো প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, ঠিক যেমন বিশ্বাস নেই কোনো কুসংস্কারে। জীবনের একটি মুহূর্তেরও মূল্য অনেক। তাই কোনো মুহূর্তই হেলায় হারাতে চাই না।

মরার পর আমরা কিন্তু কোথাও যাই না। পরকাল বলে কিছু নেই। পুনর্জন্ম বলে কিছু নেই। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। আমার জীবন আমি সারাজীবন অর্থপূর্ণ করতে চেয়েছি। মৃত্যুটাও চাই অর্থপূর্ণ হোক।’’

সূত্র: আমার সংবাদ

সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২

স্বপ্নে দেখা প্রধানমন্ত্রীর হুকুম বাস্তবায়ন করলো খলিল




স্বপ্নে দেখা প্রধানমন্ত্রীর হুকুম বাস্তবায়ন করলো খলিল


নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ ভৈরব উপজেলায় গজারিয়ার মো. খলিল(৪০) পিতা মৃত রসমত আলী স্বপ্নে দেখা প্রধানমন্ত্রীর হুকুম এতিমখানায় গরু বা সমপরিমান অর্থ দান করার জন্য, আর তা দান করে বাস্তবায়ন করলো খলিল। 

খলিল বলেন, এক সাপ্তাহ পূর্বে আমি স্বপ্নে দেখি সচিবালয়ে প্রবেশ করার সময় প্রধানমন্ত্রী বলেন খলিল তুমি কিশোরগঞ্জ পাগলা মসজিদের পেশ ইমাম মুফতী খলিলুর রহমান এর মাদ্রাসা ও এতিমখানায় একটি গরু বা সমপরিমাণ অর্থ দান কর। তাই প্রধানমন্ত্রী হুকুম পালন করার জন্য হুজুরের মাদ্রাসা কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলায়  চিলাকাড়া সওতুল হেরা জামিয়া হুসানিয়া মাদ্রাসা ও এতিমখানায় নগদ পঞ্চাশ হাজার টাকা (৫০,০০০/-) দান করি।

সোমবার সকালে খলিল অত্র মাদ্রাসায় এসে পাগলা মসজিদের পেশ ইমাম মুফতী খলিলুর রহমান হুজুরের হাতে নগদ টাকা প্রদান করেন।

মুফতী খলিলুর রহমান বলেন, নবীদের স্বপ্ন ছিল ওহী ফরজ কিন্তু আমাদের স্বপ্ন ওহী নয় তা ফরজ ও নয় যে, তা পালন করতে হবে তবু মানুষের আবেগ যার জন্য তারা পালন করে। আমারা তার জন্য দোয়া করি  সাথে প্রধানমন্ত্রীর জন্যও দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে এবং সুষ্ঠ ভাবে দেশ পরিচালনা করে।

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২

পাকুন্দিয়ায় কাঠের তৈরি জিপ আবিষ্কার

সৌর বিদ্যুতচালিত কাঠের গাড়ি বানালেন দুই ভাই
সৌর বিদ্যুতচালিত কাঠের গাড়ি।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দুই ভাই সৌর বিদ্যুতচালিত পরিবেশবান্ধব কাঠের জিপগাড়ি তৈরি করে চমক সৃষ্টি করেছেন। গাড়িটি তৈরি করতে ব্যয় হয়েছে মাত্র এক লাখ ৩৫ হাজার টাকা।

স্বল্প ব্যয়ে শব্দ, ধোঁয়া ও  জ্বালানিবিহীন এ গাড়িটি সড়কে চলাচলও শুরু করেছে। কম ভাড়ায় যাত্রী পরিবহণ সুবিধায় খুশি এলাকাবাসীও।

বাণিজ্যিক ভিত্তিতে এ ধরনের জিপগাড়ি তৈরি করে বিক্রি ও রপ্তানিতে সরকারি সহযোগিতা চান এই দুই যুবক।

জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের হাপানিয়া গ্রামের বিজ্ঞানমনস্ক যুবক এনামুল হক বুলবুল ও তার ছোটভাই ইমরানুল হক ইমরান ‘এমবিআই ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

একপর্যায়ে আগ্রহী হয়ে ওঠেন পরিবেশ ও যাত্রীবান্ধব এবং স্বল্পব্যয়ের কাঠের কাঠামোর জিপগাড়ি তৈরি করতে। এজন্য তারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে এ ধরনের গাড়ি তৈরি করতে সক্ষমও হন।

ইতোমধ্যেই চারজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন একটি জিপগাড়ি তৈরি করে স্বল্প পরিসরে চলাচল শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে গাড়িটি চলাচল করতে দেখা গেছে। সেখানে গাড়ির যাত্রী তিন কলেজছাত্রীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

কম ভাড়ায় এমন পরিবেশবান্ধব জিপগাড়িতে চলতে পেরে তারা খুবই খুশি বলে জানান। এছাড়া গাড়িটি সবদিক বিবেচনায় ‘ঝুঁকিমুক্ত’ বলেও মনে করেন তারা।

এ সময় পরিবেশবান্ধব গাড়ি তৈরির কারিগর এনামুল হক ও ইমরানুল হকের সঙ্গেও কথা হয়। তারা জানান, স্বল্পমূল্যে তৈরি এ জিপগাড়িটি সোলার প্যানেলের পাশাপাশি বিদ্যুৎচালিত ব্যাটারি দিয়েও চলছে। এক্ষেত্রে মাত্র দুই ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ১২০ কিলোমিটার এবং সোলার প্যানেল চার্জের মাধ্যমে ১৮০ কিলোমিটার পর্যন্ত চলবে। এ ধনের জিপগাড়ি বাণিজ্যিকভাবে তৈরি করতে সরকারের সহযোগিতা কামনাও করেন তারা।

পাকুন্দিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আজিজ আকন্দ গনমাধ্যমকে জানান, দুই ভাই যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আমাদেরকে চমকে দিয়েছেন।

এ ব্যাপারে কথা হলে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী  গনমাধ্যমকে জানান, দুই ভাইয়ের কাঠের জিপগাড়ি তৈরি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তিনি তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাসের পাশাপাশি কাজের স্বীকৃতিস্বরূপ দুজনকে ক্রেস্ট দিয়েছেন।

মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

পাকুন্দিয়ায় মানবতার দেয়াল স্থাপন

 



পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : শীতার্ত ও ছিন্নমূল মানুষের কষ্ঠ লাগবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে।

সোমবার ( ১০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় পাকুন্দিয়া থানা সংলংগ্ন একটি ভবনের দেয়ালে স্থাপিত এই মানবতার দেয়াল উদ্বোধন করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান।

এ সময় উপস্থিত হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জালাল মোহাম্মদ গাউস শাওন, সংগঠনের বর্তমান সভাপতি হৃদয় হোসেন , সাধারণ সম্পাদক রাকিবুল আলম হিমেল, সংগঠনের উপদেষ্টা শাহজাহান সিরাজ সুমন, আাতাউর রহমান সোহাগ, এনামুল হক সুমন, শাহীন আলম, ফরহাদ হাসান প্রমুখ।

সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান সোহাগ জানান, শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন।তাই “ আপনার প্রয়োজনীয় কাপড় এখান থেকে নিন এবং আপনার অপ্রয়োজনীয় কাপড় এখানে রেখে দিন এই স্লোগানকে সামনে রেখে পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র ও কাপড় সরবরাহ করে সাধ্যমতো শীতার্ত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

পাকুন্দিয়ায় সৈয়দ আনোয়ারুল মাশায়েখের পবিত্র উরস মোবারক অনুষ্ঠিত

আফসার আশরাফী : পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)  প্রতিনিধি : ঐতিহাসিক কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও সৈয়দ মুক্তার আশরাফ জামে মসজিদ প্রাঙ্গনে সিলসিলায়ে আশরাফীয়ার আয়োজনে  ২৬ শে ডিসেম্বর রবিবার সারা রাত্রব্যাপী ৬ষ্ঠ বাষির্কী পবিত্র উরস মোবারক অনুষ্টিত হয়েছে।

নূর নবীজি (সাঃ) এর ৩৯ তম বংশধর ও বড়পীর আব্দুল কাদির জিলানী(রাঃ) এর ২৬ তম বংশধর আলে রাসূল (সাঃ) শাহ সূফী হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার আশরাফ আল আশরাফী আল জিলানী (রাঃ)'র পবিত্র উরস মোবারক।

এতে প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করেন হাসানুল মাশায়েখ হযরত শাহ সৈয়দ মোহাম্মদ হাসান আশরাফ আল আশরাফী আল জিলানী( মা:জি:আ:) শাহ জাদায়ে সরকারে কালাঁ কাছাউছা দরবার শরীফ,উত্তর প্রদেশ ভারত।  

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উরস মোবারক এর কার্যক্রম শুরু হয়। ঢাকা ও বিভিন্ন জেলা হতে আগত শায়েখগন হামদ না'ত মানক্বাবাত পেশ করেন।

দস্তগীর আশরাফীর  উপস্থাপনায় এখানে আরো যারা মূল্যবান বক্ত্যরাখেন  মুফতি মাওলানা  উবায়দুল্লাহ আশরাফী, মাওলানা আব্দুস সামাদ আশরাফী, মাওলানা বাহার উদ্দীন আশরাফী,মাওলানা মহিউদ্দীন আশরাফী,মাওলানা তাজুল ইসলাম আশরাফী,মাওলানা হাবিবুর রহমান আশরাফী, মাওলানা আবুল কাসেম রেজবী, মাওলানা রিয়াদুল ইসলাম আশেকী সহ আরো উলাময়ে কেরামগন উপস্থিত ছিলেন ।


পাকুন্দিয়ায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫

মোঃ স্বপন হোসেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩ দিন (২৫-২৭/০৫/২০২৫ খ্রিঃ) ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদবোধন করা হয়েছে। আজ (রবিবার) সকালে উপজেলার উপজেল...