পাকুন্দিয়া বিদ্রোহী নিয়ে অস্বস্তি আওয়ামী লীগের
মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। জানুয়ারি ১৫ তারিখের পর আনুষ্ঠানিক ভাবে নেমেছেন প্রার্থীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছেন। ৯ ইউপিতে রয়েছে স্বতন্ত্র নামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপি দলীয় ভাবে না থাকলেও কয়েকটি ইউপিতে স্বতন্ত্র করতে মাঠে রয়েছেন নেতাকর্মীরা। বেশিরভাগ ইউপিতে শক্ত অবস্থানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৯ ইউপিতে ৫৪ জন চেয়ারম্যান পদে, ৩৫১ জন সাধারণ সদস্য পদে,১১৬ জন সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন।
প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে। উপজেলার ইউপিতে মাঠে চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীরা।
উপজেলার ৯ টি ইউনিয়নে এখন নির্বাচনী আমেজ রয়েছে, পোস্টার, ফেস্টুন পাড়া-মহল্লা অলিগলি চায়ের দোকানগুলো নির্বাচন নিয়ে আলোচনার সবসময় থাকছে মুখর। প্রচার মাইকিং চলছে প্রার্থীদের গুনকীর্তন উন্নয়নের প্রতিশ্রুতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় পার করছেন প্রার্থীরা।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর. বুরুদিয়া, পাটুয়াভাঙ্গা হোসেন্দী, নারান্দী, চন্ডিপাশা ও সুখিয়া ইউপিতে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন তাদের অনেকেই ২০১৬ সালের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে বর্তমান চেয়ারম্যান ৪ জন। এদিকে নয় ইউপিতে নৌকার প্রতিপক্ষ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা। এদের অনেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি। কিংবা গত নির্বাচনী দলীয় প্রতীক এর বিরুদ্ধে নির্বাচন করছেন।
জাঙ্গালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন মোঃ আব্দুস সাত্তার, এ.কে.এম ফজলুল হক বাচ্চু, বুলবুল আহমেদ, শফিকুল ইসলাম ফরহাদ, চরফরাদী ইউনিয়নের সোহরাব উদ্দিন, এগারসিন্দুর ইউনিয়নের মোহাম্মদ আসাদুজ্জামান, চন্ডিপাশা ইউনিয়নের মোঃ শামসু উদ্দীন, বোরহানউদ্দিন আপন, নারান্দী ইউনিয়নের আরিফ হোসেন ভূঁইয়া, মোঃ মোসলেহ উদ্দিন, মোঃ ফজলুল হক, পাটুয়াভাঙ্গা ইউনিয়নের জালাল উদ্দিন বাচ্চু, বুরুদিয়া ইউনিয়নের নাজমুল হুদা, মোস্তফা কামাল, সুখিয়া ইউনিয়নের মোঃ আজিজুল হক তোতা, হোসেন্দী ইউনিয়নের নাজমুল কবির, মজিবুর রহমান আকন্দ প্রমুখ।
পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের কারণে নৌকার ভরাডুবি হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা বিএনপি'র স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চান।